আমার মা ডাকে না আর বাবা বলে-
আমিও মা বলে ডাকি না
দূরত্বটা খুব কাছাকাছি-
দেখা হয় না সমনা সমনি;
হবেও না আর কোন দিন!
তোমাদের মা ডাকা দেখে
হিংসা হয় না, আমার জানি
অমন করে ডেকো না
কষ্ট পাই বুকটা জুড়ে
সান্ত্বনা শুধু আপনে আপনি;
তোমাদের মা, বাবা বলে ডাকে
আদর করে কতকিছু পাও
আমি তো আর পাই না
তোমাদের মতন এমন করে-
পাবো না আর কোনদিন।
০৭ কার্তিক ১৪৩০, ২৩ অক্টোবর ২৩
মন্তব্য (10)