কি মেঘে, বৃষ্টি ঝরাইলি-
বৃষ্টির জলে- কাদা মাটি!
কাদার ভিতর জন্মিল মন-
মনের ছলনায় কাঁদাইলি খাঁটি;

মায়া মমতায়- তারায় তারায়
কয়া গেলি পূর্ণিমায় ঠোঁটে চাটি
ফাল্গুন গেলো- আগুন ধরল
এক আকাশে মুখের যত বুলি

সংসার ধর্মে কি সুখ পাইলি-
মেঘ হওয়ার আগে জানতে চাই!
এই সংসার ধর্মের ধরণি-
বল কি মেঘে, বৃস্টি ঝরাইলি;

০৯ শ্রাবণ ১৪২৯, ২৪জুলাই’২