আমি আমার মতো করেই জীবনকে সাজিয়ে নিবো,
যেখানে আমার কেউকে লাগবেনা।
আমি শুধু আমার আমিতে হারিয়ে যাব,
তখন আমায় খুঁজবে কিন্তু ততক্ষণে সময় অনেক গড়িয়েছে।
এখনকার এই আবেগ এই অনুভূতি
অকারনে পাগলামি সবই তোমার কাছে মূল্যবান মনে হবে।
তোমার চারপাশের মানুষের ভীতর শুধু আমায় খুঁজে ফিরবে,
তোমার সব কিছুতেই আমার গন্ধ খুঁজে পাবে।
কেবল সৃতি হয়ে বেঁচে থাকবো আমি পৃথিবীর বুকে,
তোমার হৃদয়ের স্মৃতি পটে ।
মন্তব্য (12)