লুকায়িত মন
বেরুবে কখন,
মনটাকে সামলে নিয়ে
শান্তনা দেবে যখন-তখন।
এসো, বন্ধু তোমরা সবে
এক সাথে সব বাহির হবে,
যাব মোরা সুদূর দেশে
আসব আবার কবে।
বাঁধা ডিঙ্গিয়ে পারি দেব
স্বদেশ মাতৃকার তরে,
সব ছেড়ে আজ খুশি হয়ে
চলো পথের পরে।
দুঃখীর শেষ ঠিকানা যেথা
সেই ধুলিতে লুটাই মাথা,
ত্যাগের খালি পাত্রটি নিই
আনন্দরস ভরে।
**************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
কার্যকরী কমিটির সদস্য, বোনারপাড়া লেখকচক্র, গাইবান্ধা।
প্রশিক্ষক, এসসিটিসি, মাধবদী, নরসিংদী।
মন্তব্য (24)