তোমার মুখপানে চেয়ে আমি
হয়েছি দিশে হারা,

তুমি কি সেই?
যাহার জন্য আমি মন প্রাণ দিয়ে
নিঝুম দিগন্তে চেয়ে আছি।

তুমি কি আকাশের চাঁদ?
যে তাহারই মত আলো ছড়িয়েছো আমারই মনে।

কোলাহল পথ ছেড়ে তুমি কি আসবে?
আমার মত নিঃস্ব মানবের ঘরে।

তুমি কি জান?
ভালবাসার মত এক নিদারুন কাল্পনিক ভাব।

তুমি কি বুঝ?
এর মাঝে বিরাজ করে অখন্ড হৃদয়ের টান।

তুমি কি ভাল বাসবে?
আমার মত এক অহংকারহীন কুৎসিতকে।

তুমি কি ব্যর্থ?
কেউ তোমাকে সরল বুঝে নিজে হয়েছে সার্থক।

তোমার মন কি নরম?
তাহলে তোমাকে দিতে পারবো ভালবাসা ডট কম।