মরণ যেদিন হঠাৎ করে
আসবে দুয়ারে,
সেদিন আমি কাউকে পাবো না
পাবো না তোমারে।
আমার সোনার জীবন খানি
সামনে তার দিব আনি,
শেষ বিদায়টা জানাইও তোমরা
জানাইও আমারে।
কত শরৎ-বসন্ত গেল
কত সকাল-সন্ধ্যা হল,
জীবন খাতাটা পাল্টে যাবে
যখন মরণ আসবে দ্বারে।
আমার যত সঞ্চিত ধন
এতদিনের সব আয়োজন,
ডালার ন্যায়ে সাজিয়ে আমি
দেব উজার করে।
লেখার তারিখ-০১/০১/২০০৯ইং
******************************
প্রকাশ-দৈনিক মাধুকর, দৈনিক সমকাল, দৈনিক করতোয়া।
******************************
আবু সাহেদ সরকার
বিবিএস (২য় বর্ষ)
বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
নাট্যকার,
তসাস থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য (14)