যতই দুঃখ দাওনা তুমি
কর না অপমান,
আমার সেটি পাওনা ছিল
করেছো তুমি দান।

থাকি যখন ধুলার মাঝে
তোমায় ভাবি সকাল সাঁঝে,
তোমার মাঝেই বিরাজ করে
থাকি সব কাজে।

লোকে যখন ভালো বলে
যখন সুখে থাকি,
জানি মনে, তাহার মাঝে,
অনেক আছে ফাঁকি।

সেই ফাঁকিরে কাজে লাগিয়ে
ঘুরে বেড়াই মাথায় নিয়ে,
তোমার কাছে যাব এমন
সময় নাহি পাই।

*******************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক,
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
নাট্যকার,
তসাস থিয়েটার, গাইবান্ধা।