ঘুমানোর জায়গা খুঁজছি
ফুটপাতে ঘুমালেও একটু বকুটি
আর গালি খেতে হয়,
তবুও তৃপ্তি নাহি কপালে জোটে
মাথা গোঁজার ঠাঁই যদি পাই।
রেললাইনের ধারে ছোট কুটির ছিল
ইঞ্জিনের ধাক্কা আর
আকস্মিক বজ্রপাতে সেটিও হারিয়েছি।
বড় ক্ষুধার্ত, তৃষ্ণার্ত শরীরটা
দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে
হৃদয়কে শান্তনা দেয়ার মত
কোন সহধর্মি, প্রতিভাবান মানব-মানবী
জগতে খুঁজে পেলাম না।
নির্মম পরিণতি হয়তো ঘনিয়ে এসেছে
আমার অকাল জীবনের তরে।
**********************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
নাট্যকার,
তরঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ (তসাস) থিয়েটার।
মন্তব্য (17)