প্রথমে আমি দিলাম তোমায়
ভালোবাসার শুভেচ্ছা,
বছর জুড়ে থাকবে সুখে
এটাই যে মনের ইচ্ছা।
একটি বছর কাটলো কেমন
জানতে বড় ইচ্ছা হয়,
ভালো না থাকলে দুঃখ পাবো
ভালো থাকলে জয়।
একটি দিনের অপেক্ষায়
সবাই যে থাকে চেয়ে,
ফুচকা খাবো সঙ্গি নিয়ে
ঘুরবো পার্কে গিয়ে।
মা-বাবাকে, স্বামী-স্ত্রীকে
করবো ফুল নিবেদন,
ভালোবাসা দিবস করবো পালন
আপসে পেয়ার মন।
প্রিয়-প্রিয়াকে করবে বরণ
হাতে দিয়ে ফুল,
অন্তরে জমবে ভালোবাসা <3
ভাঙ্গবে শত ফুল।
**************************************
----ভালবাসা দিবসের কবিতা।
প্রকাশ-দৈনিক ঘাঘট, দৈনিক মাধুকর, দৈনিক করতোয়া, দৈনিক সমকাল
মন্তব্য (11)