কেমন করে কও গো কথা
এতো মধুর সুরে ;
কথায় যেন মুক্তো ঝরে
কেমনে রই দূরে।

তোমার প্রেমে কবি না হই
তবু কাব্য লিখি ;
ছন্দকলা বুঝি না তাই
উদাস হয়ে শিখি।

অক্ষর ,মাত্রা,পর্ব কি ছাই ?
ভীষণ ভাবনায় পড়ি!
তোমার কথা ভেবে তবু
নতুন কাব্য গড়ি।

সবাই কেন হেসে বলে
দারুন লিখেন কবি;
তাই না শুনে চর্চা করি
আঁকি মনে ছবি।