ফিরে যাও সেই চেনা গলিতে লালিত শোকে
যে মর্ত্যে বিত্ত বাসর সাজালে নিঁপুণ হাতে
অমাবস্যায় না হয় তলিয়ে যাবো; কি হবে?
জীবন তরী থেমে থাকে;সময়ের পরতে?


স্বপ্ন বুননে আজ বড়ই ক্লান্ত শ্রান্ত যে মন
হৃদয় পুড়ে যে খাক!তবুও পিছুটান,হায়!প্রেম
সেই সোনালী সময় বুঝি নিয়েছে আড়ি;
মননে আজ শুধুই হতাশা চেতনে এলেম।


নৃমণি তুমি মনের ঘরে বিরাজমান প্রিয়
নিশপিশে মনের হাজারো বায়না;জানো তুমি!
পরাণ বাঁচেনা পরাণের তরে বন্ধু বিনে।
কোথা চলছো সখি! ফিরে দেখ একা আমি।