সম্পর্কেরই জোয়ার-ভাঁটা
চলছে অবিরত ;
স্বার্থলোভে সবাই যেন
করছি পালন ব্রত।

শিকড় কেটে যাচ্ছে দেখো
কত নাড়ীর টান ?
একক থাকা এখন ভাই রে
নিত্য নতুন ফ্যাশান ।

স্বার্থ আজই দিচ্ছে হানা
মনের গহীন বনে ;
কেমন করে বাঁচব আমি !
রক্ত উঠোন কোণে।

আপনজনই হচ্ছে যে পর
মিথ্যা অহংকারে ;
মানবতা কোথা গেল?
ডুবছি অনাচারে।

আয় ফিরে আয় মায়ার বাঁধন
ডাকছে দিবানিশি ;
রক্তধারা কাঁদছে ওরে
শিকড় মাসিপিসি ।