কিন্তু, একজনকে আজও ভোলা যায়নি,
বাবু ,সে তোমার মা নয়  !
নাম বললে ,বুঝে যাবে
থাক্ না ,একটু গোপানে
আমারও মনের আড়ালে ।

তোমার মাকে , নারী হিসেবে
ভালবাসতে পেরেছি কি না ?
তা আমি বুকে হাত দিয়ে
     বলতে পারবো না ।
সময় এবং চাহিদা
আমাকে তার কাছে নিয়েছে  ৷
কিন্তু, এটা সত্য
আমি ,আমার সন্তানের
মাকে অনেক ভালবাসি ।
আমাকে ,একটি সাঁজানো
সংসার  দিয়েছে বলে ,
সেই স্ত্রীকে ভালবাসি  ।

তোমার মা
আমাকে অনেক কিছু দিয়েছে ।
তাই ,আমিও কিছু  জিনিস
 দৃষ্টির অগোচরে রেখেছি
পৃথিবীতে , সবকিছু ___
দৃষ্টির সামনে চাওয়া
    ঠিক নয়
হয় তো তাই ,
পৃথিবীতে ঈশ্বর নিরাকার  ।

রচনাকাল : ২০/০৫/২০১৫ইং