আর কত উড়লে  পাবো
নেশারে ___  নেশারে ।
আর কত  ঝুঁকলে  পাবো
তোমারে ___ তোমারে ।
বুঝি  না বিধান্তর
কি করি  হায়্ , অবান্তর
নিজে জ্বলি , নিজে পুড়ি
তাও তারে না ভুলি ।
আর কত উড়লে  পাবো
নেশারে ___  নেশারে ।

ও হাকিম দাওয়াই দে __
নয়নে সুরমা দে _
এ নয়ন আবার  ঝরিলে
তোর প্রাণ, আমার হাতে ।
আর কত  ঝুঁকলে  পাবো
তোমারে ___ তোমারে।

আমি সব ছেড়েছি
তোমার আশে I
তুমি সব নিয়েছো,
   আমায়  ছেড়ে ৷
আমারে অচিন করে
ঘরেতে   খিল দিলে

আর কত উড়লে  পাবো
নেশারে ___  নেশারে
আর কত  ঝুঁকলে  পাবো
তোমারে ___ তোমারে


গীতিকাব্য : ১০ /o৯/২০১৬ইং