-তারুণ্যে আসলেন কেন? আরো তো কত ব্লগ আছে!
-অন্য কোন ব্লগ এরকম প্রশ্ন করতো না ।বলতে পারেন আপনার এই প্রশ্নটা শুনাও একটা কারণ ।

-তার মানে আপনি এবার তারুণ্য ছাড়ছেন ?
-না ,আপনার দুঃখিত হবারও কিছু আপাতত ছাড়ছিনা একে ।

-আমি দুঃখিত হচ্ছি না ।আপনি চলে গেলে আমাদের কিছু যায় আসেনা ।থাকলে ভালো কিনা মন্দ সেটাও সময় বলবে ।আপনার কি মনে হয় ?
-আমি তারুণ্যকে অনেক কিছু দেওয়ার যোগ্যতা রাখি ।কিন্তু সম্ভবত আপনারা তা চাচ্ছেন না ।

-না সেরকমটা নয় ।আপনার ভাবগতি সুবিধাজনক নয়...
-তারুণ্যে দৃষ্টিকটু বেশকিছু ব্যাপার আছে ।আমি ওগুলোকে প্রচন্ড আঘাত করবো ।হয়ত ভাঙতে পারবো ।সম্ভাবনা কম ।

-আপনি কি করতে চান?
-অনেক কিছুই ।আবার তেমন কিছুইনা ।ধীরে ধীরে টের পাবেন ,মডু সাহেব ।আবার হঠাত্‍ও পেয়ে যেতে পারেন!

-আপনার ভাবগতি সত্যিই সন্দেহজনক ।আপনাকে আমরা পর্যবেক্ষণে রাখবো ।
-আপনারা সকল ব্লগারকেই পর্যবেক্ষণে রাখেন ।

-আপনাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে ।বাড়াবাড়ি করলে সোজা ব্যান খাবেন ।উইথ ওর উইথাউট নোটিশ ।
-আপনারা আমাকে ব্যান করে রাখতে পারবেন না ।আমাকে আপনাদের প্রয়োজন হবে ।

-তাই নাকি! আপনাকে আসলেই উন্মাদ মনে হচ্ছে ।
-সময় উন্মাদদের পক্ষে থাকে ।