-Are you Rojario?
-জ্বি না ,আমি রোজারিও ।

-ওঁ ।আপনি কি করেন?
-সবুজ পাতাদের দিকে তাকিয়ে থাকা আমার প্রধান কাজ ।বাংলাদেশ সবুজের দেশ ।একটা চক্র একে মরুভূমি বানাতে চাচ্ছে ।তারা জানে না- আমি এখনো বেঁচে আছি ।

-আপনি কি করবেন?
-আমি পাতাদের দিকে তাকিয়ে থাকবো ।তারা আমাকে ছেড়ে চলে যেতে পারবে না ।

-আপনি উন্মাদ ।
-সবাই তাই বলে ।কিন্তু তারা নিজেও জানে- আমি উন্মাদ নই ।আপনিও তাদের একজন ।

-হুঁ ,আপনার শখ কি?
শখ বলতে কিছু নেই ।আপাতত ব্লগিং করতে পছন্দ করছি ।

-আপনি 'ব্লগিং কি' বুঝেন?
-আপনার মাথায় শিং গজিয়েছে ।সবসময় ঘষে খাটো করে রাখবেন ।চুলের বাইরে যেন না বেড়োয় ।

-আপনি লিমিট ছাড়িয়ে যাচ্ছেন ।
-ব্লগিংয়ের কোন লিমিট থাকেনা ।আপনি হয়ত এই ছোট্ট তত্ত্বটা ভুলে গেছেন ।

-আপনার সাথে আর কথা নয় ।
-জ্বি ।আমি আপাতত ব্লগিং করছি ।আপনার সাথে আলাপ বাড়াতে ইচ্ছুক নই ।