তুমি বারবার দিওনা ধাক্কা এ বুকে,
তোমার হাতে বিষের ফ্যানা_
নি:শ্বাস বিষে সিক্ত;
সব ছিনিয়ে নিয়ে আবার কেন আঘাত?
রক্তহীনে এ বুকটা রিক্ত।
নাকি দেখতে চাও কতটা করেছো ক্ষয়_
কতটা হিংস্র তোমার নখর_
কতটা আগুন তোমার চোখে,
আমি অসহায়_প্রতিবাদহীন_স্থির
শুধু মৃদু আর্তনাদ হৃদয়ে।
মন্তব্য (5)