তমাল তলা শূন্য এখন
নেই রাধা-কৃষ্ণের দোল;
ভ্রমর এসে ফিরে গেল
কাননে আর ফোটেনা ফুল।

পূর্নিমাও যেন লাগে ফ্যাকাশে
নদী শুকিয়ে হয়েছে চৌচির;
হৃদয়ে আর জাগেনা শিহরন
ধ্বসে পড়েছে প্রেমের মন্দির.