বৃষ্টি ভেজা মধুর লাগে
বকুল গাছের তলে;
দুষ্ট বাতাসে ধাক্কা খেয়ে
ফুলটি যায় খুলে।

বৃষ্টির সাথে অঝরে ঝরে
বকুল ফুলের রেনু;
কোমল মায়ায় পরশ বুলায়
প্রানে বাজে বেনু।