তোমাকে নিয়ে স্বপ্ন দেখেদেখে
কিশোর থেকে হয়েছি তরুন_
জানোনা তুমি তা।
তোমাকে নিয়ে কবিতা লেখেলেখে
করি মস্তিষ্কের রক্ত ক্ষরন_
ভাবোনা তুমি তা।
তোমাকে নিয়ে বাহারী ভেবেভেবে
যথাতথা কাটাই সারা বেলা_
দেখোনা তুমি তা।
তোমায় নিয়ে গান গেয়েগেয়ে
থমকে দিই পাখির ডানা_
শুনোনা তুমি তা।
তোমায় নিয়ে অঙ্ক কষেকষে
শেষ করেছি সব পাতা_
বুঝোনা তুমি তা।