অবেলায় বৃষ্টি
হঠাৎ করে আজ অবেলায়
নামলো কেনো বৃষ্টি।
আজ বুঝি আকাশের বুকে
কষ্টের হয়েছে সৃষ্টি।
আকাশ বুঝি আমার মতো কাঁদছে লুকিয়ে
দৃষ্টি।
তোমায় ভেবে আমার মনে কতো যে
হয়েছে বৃষ্টি।
ভালোবাসার নামে দেখছো কি আজ
আকাশের বুকে হচ্ছে বৃষ্টি।
হয়তো আজ আছো সুখে অন্য কারো
মাঝে।
তাই দেখে আজ বৃষ্টি হচ্ছে আমার মনের
মাঝে।
আকাশের বুকে কষ্ট জমেছে তারি হচ্ছে
বৃষ্টি।
তোমায় ভেবে আমার বুকে কতো কষ্টের হয়েছে
সৃষ্টি।
তেমন করে আকাশের বুকে কষ্টের হয়েছে
সৃষ্টি।
তাই তো এই অবেলায় আজ আকাশ থেকে
হচ্ছে হঠাৎ করে বৃষ্টি।
মন্তব্য (6)