তুমি একজন নিঃস্বার্থ সত্য প্রতিমা।
ভালবাসার সুবিশাল মহিমা
তুমি একজন মমতা।
তুমি সাহস তুমি আশা
পবিত্রতার একমাত্র ভাষা।
মা ও মা আমারই মা
তুমি আমার প্রানের প্রিয় মা।
তোমার যত্নে আমারি শৈশব
তোমার আদরে আমারি কৈশোর।
অলৌকিক অসাধারন,
সবার চোখে আমি যাই বা হই
তোমার চোখে তা নই।
তোমার চোখে আমি সেই শিশুটি
তোমার আদরের আমি।
মা ও মা আমারই মা
তুমি আমার প্রানের প্রিয় মা
মা, তুমি মা।
মন্তব্য (6)