যদি তুমি কেড়ে নাও
কারো মুখের গ্রাস
জেনে রেখো আসছে ধেয়ে
তোমার সর্বনাশ।


অন্যের হক পয়মাল করা
অনেক বড় পাপ,
হকদারের হক কেড়ে নিলে
পাবে নাকো মাফ।


বাপকে নাকি পাপ ছাড়েনা
সর্বজনে কয়,
অধিকারের হরণ হলে
তুমিও হবে লয়!


বাঁচতে যদি চাও তবে
কাড়তে যেওনা হক,
অন্যায় কাজে মনের তালা
করে দিও লক।।
_______________
লেখা-১০ মার্চ,২০১৮
★পত্রিকায় প্রথম প্রকাশ-১২ মার্চ,২০১৮।
(দৈিনিক যুগের আলো,রংপুর)।