দিকে দিকে আজকে নারীর
বিপুল আয়োজন,
অবহেলায় জীবন আর নয়
হোকনা জাগরণ।

জাগরে আমার মা-বোনেরা
জাগরে নারী জাতি,
আঁধার দেয়াল ভেঙে দিয়ে
জ্বালাও ভবে বাতি।

নারীর প্রতি অবহেলা
আর সহ্য নয়,
বাঁধার শিকল ছুড়ে ফেলে
করতে হবে জয়।

নারী জাতি শপথ নাও
হাতে রেখে হাত,
এবার মোরা ভেঙে দিব
নারী বিদ্বেষীর দাঁত।।
____________________
লেখা-০৯ মার্চ,২০১৮