ভালো লাগে না! ~~~
☀☀☀☀☀☀☀☀☀☀☀
ভাল লাগে না মিথ্যে বলা
ভাল লাগে না বিপথে চলা!
ভাল লাগে না বাজে বকুনি
ভাল লাগে না মনুষ্য পিঠুনি
ভাল লাগে না বাংলা গাড়ি চলে না
ভাল লাগে না অসময়ে কোকিল ডাকে না!
ভাল লাগে না তাই চাই নাটাই
ভাল লাগে না গরমে পাই চাটাই!
ভাল লাগে না ওহে প্রজাপতি ডানামেল
ভাল লাগে না আমায় উড়িয়ে তেপান্তরে নিয়ে চল!
ভাল লাগে না বেশী কথা বলা
ভাল লাগে না বিদেশী ছলা কলা!
ভাল লাগে না মারা-মারি, হানা-হানি
ভাল লাগে না ছাড়া-ছাড়ি, অন্যের দোষ জানা-জানি!
ভাল লাগে না মেকি প্রেম, মিথ্যে অহংকার
ভাল লাগে না লাফা-লাফি, দাপা-দাপি
ভাল লাগে না অহেতুক কাপা-কাপি!
ভাল লাগে না বন্ধু ছাড়া, সত্যেই যে আনন্দ
ভাল লাগে না গল্প ছাড়া, বিষেদ নিরানন্দ!
ভাল লাগে না তোর গোমড়া- মলিন মুখ
ভাল লাগে না কোথায় যে পাই অমলিন সুখ?
###রেজাউল_আবেদীন, রচনাঃ বিকেল ৬:৩৫ , ০৫/০৬/২০১৬ ইং, রোজ- রবিবার।
মন্তব্য (18)