আপন অন্ধকার রোদের ছায়া · কবিতা · 2013-11-10 · 1324 ভিউ আদিম গন্ধ নিয়ে উড়ে যায় চিল জলজ বাতাসে ডানা ঝাপটায় দিনলিপি হাতে বসে চিরকাল একা চিলের ডানায় পাই দেখা অতীত আমায় মেঘদল কোলাহল জুড়েছে আজ ঘুঘু বসে ঝিম ধরে তৃষিত শতদল চাতক তৃষ্ণা নিয়ে ঠাই হোক আজ খুঁজে নেবো নোনা জল অসীম অতল । শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (14)