কোথায় বলো সে দেশপ্রেম আজ
যার প্রেরণায় নবীন যুবক হয় যোদ্ধা
কোথায় বাস বলো সেই চেতনার
যার মন্ত্রণায় কবির কলম হয় অস্ত্র।
কোথায় খুঁজবো সেই পরশপাথর
যার স্পর্শে খাঁটি হয় গ্লানিদগ্ধ প্রাণ
কোথায় হারিয়ে গেছে সেই পরম বোধ
দেশপ্রেম বলে যাকে করেছি গৌরব।
আজ দেশপ্রেমের বধ্যভূমিতে দাঁড়িয়ে
খেলা করে শুধু হিংসা আর লোভ ,
পরাজিত হয়েছে বুঝি দেশপ্রেম আজ
জনতা মেনেছে স্বার্থের কাছে পরাভব ।
মন্তব্য (9)