অনুকাব্য ২ রোদের ছায়া · কবিতা · 2013-10-02 · 715 ভিউ ১ ... রোদ্দুরেতে ছায়া হয়ে ঢেকে রাখি মাথা চিনতে আমায় পারলে না তো ? আমি হলাম ছাতা । ২ ... মেঘের সাথে সন্ধি আমার সূর্যেতে নাই ভাব ঝমঝমিয়ে আসি যখন রাখিনা না অভাব ঝড়ের সাথে মিলে করি আমি অনাসৃষ্টি ভালোবাসো নাই বা বাসো আমি হলাম বৃষ্টি । শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (17)