আজ পুরান ঢাকা সদরঘাট এলাকায় রাস্তা দিয়ে আমি আর আমার এক বন্ধু হেটে যাচ্ছি হঠাৎ একজন আমাকে পিছন থেকে ধাক্কা দিলো। আমি ভাবলাম শহুরে রাস্তা ধাক্কা লাগতেই পারে, কিন্তুু না আবার ও ধাক্কা দিলো এবার একটু জোরেই লাগে...!!
আমার সামনে একজন মহিলা তার শিশু বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে, নিজেকে অনেক কষ্ট করে সামনে নিলাম.. পিছন ফিরে দেখি ৩-৪ জন ছেলে হাসাহাসি করে মজা নিচ্ছে, দেখেই বুঝতে পারলাম কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাএ।
আমি বললাম ভাই ধাক্কা দেন কেন?
আরে কৈ ধাক্কা দিলাম, আরেক জন বলে ধাক্কার কি দেখছেন এখন দেখবি ধাক্কা কারে বলে।
ওকে ভাই স্যরি, দেখেন আমি যদি মহিলার গায়ে পড়তাম তাহলে বাচ্চাটার কি হতো?
ওরা বলে কি আর হইতো ভালোই হতো!!
হাহাহাহাাা আইছে, এরই মাঝে আর ও অনেক কথা হয়ে গেছে।
এখন আমরা কলেজ, বিশ্ববিদ্যালয়, পড়ুয়া ছাএ-রাই যদি রাস্তাঘাটে এইরকম খারাপ ব্যবহার করি, তাহলে লেখাপড়া করে এ সমাজ ও পরিবার আমাদের কাছে কি আশা করবে?
মন্তব্য (6)