নিস্তব্ধতার নাগপাশে আবদ্ধ জীবনের
কন্ঠকময় এক মুহুর্ত,
বেচে থাকাটা এক কষ্টে
পরিনত কঙ্কাল সার।।
একদিকে মৃত্যুর মিছিল,
অন্য প্রান্তে শশ্মনের আগুনের
শিখায় পুড়ে ভষ্ম শরীর।
কিসের অহংকার, কিসের অর্থ,
কিসের ক্রোধ, কিসের যৌবন,
দুদিনের আসা এই জীবন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।