আমি বাঁচতে চাই।
বেঁচে থাকার জন্য একটু বাঁচতে চাই।
আমি মৃত নই,
তবুও বাঁচতে চাই,
বাঁচতে চাই বাঁচার মত করে।
বাঁচার কোনো ইচ্ছে নেই,
তবে বেঁচে থাকাটা প্রয়োজন,
তাই বাঁচতে চাই।
বাঁচতে চাই।
বাঁচতে চাই অখ্যাত বা কুখ্যাত হওয়ার জন্য
বাঁচতে চাই।
বাঁচতে চাই মরণের স্বাদ উপভোগ করার জন্য।
সবাই বাঁচতে পারেনা,
কেউ কেউ বেঁচেও নেই,
তবুও আমি বাঁচতে চাই।
মন্তব্য (5)