একটি ভুখন্ড, একটি মানচিত্র
কোটি জনতা, লক্ষ বীর, সহস্র স্বপ্ন
নাম তার বাংলাদেশ
কিছু নজরুল,কিছু ভাষাণী
আরও অসংখ্য জ্ঞানী গুনি
নাম তার বাংলাদেশ
কুয়াশার চাদর, আবহমান নদীর স্রোত
পাখির ডাক,বৃষ্টি ভেজা দিন,
কাক ডাকা ভোড়
নাম তার বাংলাদেশ
কিছু আশা,অপার সম্ভবনা
একত্রিত জনতা
হ্যা এই দেশের কথাই বলছি
নাম তার বাংলাদেশ
মন্তব্য (7)