হে প্রিয়,
ইচ্ছে হলে উড়ে যাও,
যেথা সুখ পাবে সেথা।
ডানামুক্ত তোমার,
ফিরিয়ে দিলাম স্বাধীনতা।
যাও যত যতদূর ইচ্ছে তোমার।
এখন আমি বৈড়াগী।
তোমার তপ্ত অশ্রু আর
ঝড়াতে চাই না।
আমি এখন অনুভূতিহহীন...
আবেগ ছিলো কিছুটা সেটা আর নেই।
জানি একেবারে ভুলে যেতে পারবেনা,
তবুও চেষ্টা করো।
যদি মনে পড়ে কভু মোরে
দেখো চেয়ে হিমালয়ের তরে।
হয়তো পাবেনা।
খুজে দেখ দূর গগণে, দেখবে
ভাসছে আমার বৈড়াগী প্রতিচ্ছবি।
মন্তব্য (10)