সাঁঝ-বিকালে নীল শাড়ীতে; সেজেছে আজি লাজুক মেয়ে
আমার লেখা ছন্দ-গানে; মিষ্টি সুরে যায় সে গেয়ে,
কাঁচের চুরি হাতে পরে; মিন্দি বাটে রিনঝিনিয়ে
কি সুধা তার বদনখানে; লই সে আমার মন ছিনিয়ে,
শিউলি-জবা ফুল একেছে; তাহার রাঙা মেহেদী হাতে
কালো চুলের বেণীর ভাজে; গুজেছে ফুলের পাপড়ি তাতে,
মায়াভরা তার মুখখানিতে; ঘাম জমেছে মুক্তা হয়ে
লুকিয়ে আমি দেখছি বলে; পালিয়ে গেছে লজ্জা পেয়ে।
মন্তব্য (10)