বাধাতে পারি যুদ্ধ আমরা
থামাতেও পারি আবার
প্রতিবাদী মিছিলে অগ্রসেনানী আমরা
সম্মুখে থাকি সবার
তোমরা যখন গভীর ঘুমে
কিংবা মেতেছ আড্ডাখানায়
আমরা তখন মুয়াজ্জিনের ঐশি ডাকে
মসজিদে ছুটে যায়
আমাদের আগুনে জ্বলেছে মাটি
পুড়েছে শ্যামল মাঠ
শত্রু মেরে বিজয় এনেছি
গড়েছি লাশের হাঁট
মন্তব্য (10)