দুঃখ
তুই আমার ছেলে বেলার নাটাই হাতে ঘুড়ি।
তুই আমার হৃদয়ের বেদনায় ফুলের কলি।
তুই কি পারবি,আমার হৃদয়ের চেনা মুখটাকে ফিরিয়ে দিতে?
তুই কি পারবি,আমার কবিতার নিত্য নতুন লাইন হতে?
তুই কি পারবি,আমার কাঁপানো হাতের লেখা রবী ঠাকুরে রাজপথ হতে?
ফিরিয়ে দে আমায় হারিয়ে যাওয়া কবিতার লাইন।
ফিরিয়ে দে আমায় 'ললনা'র এক ফোটা আশ্রু জল।
গভীর রাতে আজও তোকে আনুভব করি।
আনুভব করি আমার গলার পাশে,তোর হাতের স্পর্শ।
আজও ও বুঝলিনা পোড়া হৃদয়ে তোর যাতনা।
আজও বুঝলিনা তোকে ছাড়া আমি কত আসহায়......
মন্তব্য (7)