মানুষ তবু ভূমির সাথে সমকোণে দাঁড়িয়ে থাকে
ইতিউতি করে, পৃথিবী দেখে...
মাঝে মাঝে উপরে তাকায়, যেন আকাশও সম্পর্কিত
তার এই দাঁড়িয়ে থাকার সাথে।
যেন মেঘ জমে, বাতাসে বৃষ্টির পূর্বাভাস, মাটিতে
ভেজা গন্ধের অপেক্ষা...

দিনশেষে ডায়রির পাতাজুড়ে
আজ তুমি কোথাও ছিলে না।