-আমগোর রিমন আলী কারবারী বাবাজী না! এই শুক্কুর বাইরা দিনে মাঞ্জা মাইরা মুনে অয় শহরে যাইতাছ ?
= জি, চাচা ।
-শহরে কই যাইতাছ?
= বারে ।
-বার মানেতো অইলো গিয়া, উকিল-মুক্তারগোর আস্থানা । মামলা-টামলার বিষয় আষয় বুঝি?
= না, চাচা, এই বার সেই বার নয় । হোটেলের মত । সনদ তস্কর প্রাইভেট ইউনিভারসিটিতে পড়িতো । ডিপার্টমেন্টাল হেড স‌্যার আসবে । একটু বিলেতি পানি খাওয়ালে আর কিছু পাত্তি দিলে, সার্টিফিকেট নিশ্চিত ।
-ও, এই কতা । হইডালেও ছারটিপিকেট বেচা অয় ।তাইতো কই, চারপাশে এত ছাগল ক‌্যানে!
= চাচা, কি কিছু বললেন?
-না, তোমার মত শিখখিত পোলারে কি কমু!