প্রতিবন্ধী ভাতা ও সমাজকমীর কান্ড
উপজেলা ডরমেটর্রীর পাশেই উপজেলা সমাজসেবা অফিস । সবাই ডরমেটরী ছেড়ে অফিসে । শুধু ব্যতিক্রম আমি আর জনাব হক । জনাব হক প্রস্তুতি অফিসে যাবার । বারান্দায় যেতেই জনাবের দৃষ্টি, ডরমেটরী চত্ত্বরে দাঁড়ানো ছেলেদের মত করে চুলকাটা,জীর্ণ পোশাকের আলাভোলা চেহারার কিশোরীটির দিকে । ইশারায় ডাক দিয়ে রুমে নিয়ে দরজার কপাট ভিড়িয়ে দেন । আমি চলে যাই গোসলে । গোসল সেরে দুতালার সিঁড়িতে উঠতেই কিশোরীটি দৌড়ে নিচে চলে যায় , অপরদিকে জনাব হক অনেকটা ক্লান্ত হযে অফিসে যাচ্ছেন । কিশোরীটিকে চিনতে আমার মোটেও কষ্ট হয়নি । মনেপড়ে যায়, গতকাল মধ্যরাতে ঘুমিয়ে আছি ভেবে জনাব হক ও তার সহকর্মীর কথোপকথন,হকের হীন মনোবাসনা,কিশোরীটির স্পর্শকাতর অংশগুলোর রসালো আলোচনাসহ, হকের বসের সাথে কিশোরীটির সম্পর্ক,ভদ্রলোক বদলী হলে তাকে দেখভালের দায়িত্ব দিয়ে যাবেন তার সহকর্মীকে এসব আলোচনা । এতো সেই মানসিক প্রতিবন্ধী কিশোর্রীটি যার আজ সমাজসেবা অফিসে এসে প্রতিবন্ধীভাতা নেবার কথা । প্রতিবন্ধীভাতার সাথে নিয়ে গেলো হয়তো আরেকটি প্রতিবন্ধীর জম্মভ্রুনও । আবারো হয়তো যে এভাবেই আসবে জনাব হকদের কাছে প্রতিবন্ধী ভাতা নিতে । আর জনাব হকরা স্থাপন করবেন সমাজ সেবার বিরল দৃষ্টান্ত!
মন্তব্য (8)