আজ এই নতুন পথে নবপ্রভাতের দল
জীবন স্বপ্নমালায় প্রানের বদল ,
কেমনে বুঝিবে আঁধারে রক্তমাখা মানুষ
জীবনের পরক্ষণে এতটুকুতেই বেহুশ ।
নতুন যাত্রার পথের শুরু
পথ যাত্রায় আমাকে নিয়ে উঠেছে শুরু ,
প্রাআনের তাণ্ডবে মজিয়া রহিল এই নব জাগরন
নীরব নিস্তব্দ প্রতিয়মান এই আপন ।
ধর ধর বলিয়া ছুটছে এই ভুবন
ক্ষুদ্র আয়োজনে করিতেছে গোপন ,
কাঁদিয়া কাঁদিয়া মন ঝর তরে
খুঁজিয়া ধুলিয়া তাণ্ডব ধরে ।
সূর মেলে এল সবার পরে
কোন হাঁতে ধরিব তপসায় তারে ,
চারিদিকে হাওয়া এত গভীর কাহারো
খুরিয়া দেখিয়াছে কত বুড়ো ।
হয়ে যাওয়া সত্য মনে যাহা লয়
বুঝিতে না পায় কখন , কবে , কাহার দ্বারা প্রায় ।
কেউ বলে প্রভু আসন বিহীন
বসিয়া রখিল সর্বমনের মাঝ খানে ,
খেলায় যত মন , দেখে সে গোপন
বিচারে বসিবে হিসাব খাতায় কোন দিন ।
সুখির উপরে সুখ দিয়েছ বাড়ি ভরে
দুখীকে দিয়েছ মন ভাঙ্গানো বাড়ি ছারে ,
সর্ব ছুটাছুটি হয়ে সুখ তোমার বাড়ি ।
কোন সুখ , এ আবার কোন দুঃখ
উঠেছে জাগরনে সজাগ পরান ,
ভয় দূরে সরে যেথায় মজিল ভুবন
এখন আমি সবার মাঝে অতি আপন ।
আমি ধর প্রভাতের মাঝখানে মিছিল স্লোগানের রাজা
আমি পাষাণ করায় প্লাবিত জলমাখানোয় মাখিয়া মাতাল ,
সর্বপথের পথিক হয়ে আমার সবি জানা ।
কে বুঝিবে কি আছে মনে -
সব আছে এই সবার মনে ,
এখানে , ঐখানে , যেখানে প্রান থাকে সকল মনে
কোথায় কখন জাগিয়া উঠিবে প্রান ,
সবি যেন তোমার হয়েছে মহান ।
চারিদিকে সকল মার জগৎ
সবি হল আমার কাছে মহৎ ,
সব ছেড়ে সকল খাচার ভাঙ্গন ধর
সকল বাঁধা খোলে ফেল প্রশ্ন থেকে ,
প্রতিটি রবির মাঝে যেন তোমার যাত্রার ধ্বনি
তুমি সবি , তাই তুমি আজ সুখি
নিজ মোহনার মন । ।




রফিকুল ইসলাম ( রয়েল )