হে আমার ভালবাসার মানুষ , হে আমার প্রিয় আপনজন
তোমাদের নিয়ে যত বিশ্বের সুনাম ।
ইতিহাসের সারিতে লিখেছ যাকে ধরে
রাখিওনা তাকে কভু দূরে সরে ,
সম্মুখে দারাও তাদের দুঃখ যত অপমান
নতুবা তোমাদেরও নিতে হবে ভাগ তাদের সমান ।
যাহাকে দূরে ঠেল , কাছে টানে সে তোমায়
যাকে তুমি ভুলে যাও - সে তোমায় স্বপনে দেখায় ,
কেমনে ভুলিবে মনে যদিও চায়
তুমি তাই -সর্বনাশের হাত বারিওনা কভু পায় ।
অজানার যত মিছে ভুলে
মুছে দিয়েছ তবু যায় না চলে ,
তোমার সুখের তরী উরিয়েছে যে বাতাস
তার কাছ ধরে সুনাম চারি পাশে ।
দেখে নিয় এতেই মঙ্গল হবে সুখের তরী
এখনও দেখেছ তাকে নিয়ে সোনার তরী ,
তবু ছারি সে নাহি দূরে যাওয়া মানুষ
মানুষ হয়েও যে তোমার জন্যে বেহুশ ।

অপমানের পারে ডাক শুনাবেনা তোমায়
তোমার জন্যে সবি চলে যাওয়ার শেষ কথায় ।।





রফিকুল ইসলাম ( রয়েল )