লেখার অজান্তে কলমের কালি ফুরিয়ে গেল
সময়ের স্বার্থে আমার লেখাপরাও গেল থেমে অর্থের অভাবে ,
অধিকারবিহিন হয়ে গেল বইয়ের পৃষ্ঠা ওলটানো
যেন এক নতুন জীবনের পথে দারিয়ে এখন আমি ,
যে পথেই যাই সেই পথের মাঝেই নিজের অধিকার জীবনের স্বার্থে ।
তার মানে এই নয়যে কলমের লিখা হবে না
লেখা হবে না লাইন থেকে লাইনে মনের অজান্তে লেখাগুলো ,
যার মাঝে লুকিয়ে আছে জীবনের সুখ দুঃখ
যাকে নিয়ে নতুন জীবনের যাত্রা সেই সপ্নগুলো ,
আমি হয়েছি বুঝে এই মাত্র থেকে সময়ের এই মুহূর্তে
পরিচয় অশিক্ষিত একজন সাধারন মানুষ ।
আমার হাতে থাকবে না আর খাতা বইয়ের বেগ
থাকবে না আর ভাবনা শিক্ষকের ভয়ে দেয়া পরার শিক্ষা ,
আমি অধির মনের অভাবি একজন মানুষ
মাকে নিয়ে গৌরবের কিছুই থাকল না জীবনে ,
হে আমার হারিয়ে যাওয়া সময় ভাগ্যের যত কথা মনে ।
আমি এখন কলেজের আড্ডা থেকে বঞ্চিত
কাল থেকে এখানে আমি একজন অপরিচিত ,
কার্ড দেখিয়ে ঘটনার মাঝে হাফ বারা নয় আর কাহিনিতে
সেই গৌরব যেন আজ অর্থের দাপটে অনেক অহংকার হয়েছে ।
হারিকেনের তৈল জালিয়ে আর রাত জাগা না
যাব না আর কার কাছে দুটি পরা নিয়ে ,
যা কিনা অর্থের অভাবে আমার বই কিনা হল না
বাবা পেয়েছে ছুটি ফি-বেতন থেকে ,
মুছিবেনা সেই সৃতি ঘটে যাওয়া শিক্ষা জীবনে ।
সভ্যতার প্রতিটি পৃষ্ঠা যেন অর্থের বিনিময়ে বানানো
সময়ের অর্থে এরও বুঝি ঘটে পরিবর্তন ,
অহংকারের প্রতিটি পথ আজ আমার বন্ধ
আজ আমি একা ; সবথেকে 'অ' কিছুই পেলাম না ।
তাই আর মনখোলা চিঠি নিয়মিত লেখা হয় না
কলম ভরা কালি যেন অর্থের সাথে সূরে ,
তাই অর্থের অভাবে কলমের কালিতে মৃত্যুর ছোঁয়া লেগেছে ।
কলমেই লেখা হয় বিচারের সবটুকু রায়
কলমেই লেখা হয় বন্ধুকে দেয়া চিঠি ,
কলম দিয়ে জীবনের চলার নিতিকে -
যাকে নিয়ে মা-বাবার সৃতিগুলো হয়ে আঁকা ,
বিশ্ব এই ভুবনে কলমেই যেন এর যত কাহিনী ধরা
আর বুঝি চড়ায় ধানের আগায় শীষ ফুটিবে না । ।
রফিকুল ইসলাম ( রয়েল )
মন্তব্য (2)