পশ্চিম বাংলা নদীর পানিতে বসে
মানুষ সকল পথের মাঝে এক যাত্রা ,
সাথে চলে প্রিয় মানুষের সৃতিতে ধরে রাখা প্রেম
তৃষ্ণায় বুক ফেটে যায় , কে দেবে জল
সবাই তখন মুখ ফিরিয়ে নিল , জল দিল পথ ।
রাস্তায় গাছ ;গাছের ছায়া এসবি পথের মায়া ,
কেউ যাচ্ছে পায়ে হেঁটে , কেউবা ছুটে ঘোড়ার গাড়ি ,
ভাইয়ের সকল খবর যেন বৃষ্টিতে মুছে গেছে
নিবে গেছে অন্ধকারে সূর্যের অস্তের মাঝে ।
হঠাৎ বাতাসে খবর এল ভাইয়ের মৃত্যুতে দায়ি রাজাকার যারা ।
বাড়ি , পরিবার ছেড়ে যাবে না বলে সকল কষ্টের ছোঁয়া
এ বাংলা যেন আমার মনের প্রেম বড়ুয়া ।
নদীর ঢেউয়ে যেন কাঁপছে নদীর পানি
সকল হিংসায় যেন ছিন্ন ভিন্ন নদীর পার ।
মন আমার সকল দুঃখ ভরা বুক
কান্নায় চোখে যেন গড়া পদ্মা ,
ভাগ্যের পড়িহাস, বুজিনি আমার হয়েছে নিঃশেষ ।
চারিদিকে অথৈ কাল মেঘ জমেছে
যে যেভাবে ছুটছে এপার ওপার দুদিকের নদীর পারে ,
সাদা-কালো রক্তে লাল রংটির দেখা মিলে নায়
আমরা যেন তরুন সমাজে বাংলা খুঁজে পাই ।
গ্রামে আছে বাবার বানানো ঘর
স্বপ্ন ভরা মনে তার কঠিন সুন্দর পরিবার ,
সকল পারের যত লোকের ভীরে উচ্চস্বরের ধ্বনি
আমার ভাষা বাংলা, বাংলাকেই আমাদের ' মা ' বলে জানি ।
গ্রাম বাংলা ঐক্যদলে আমরা বাংলা জাতি
মিছিল ভরা সভাই , মুজিবের সেই উচ্চ কণ্ঠের ধ্বনি ,
দিয়েছে ডাক , ভরেছে মাঠ , মাঠে সকল জাতি ।
হে আমার ভ্রাতৃতের সংগ্রামে বাংলা মায়ের মাটি
তুমি তোমার মায়ের খুশিতে খাটি । ।
রফিকুল ইসলাম ( রয়েল )
মন্তব্য (3)