আসছে অনেক শীতের পাখি
দূর-দূরান্ত থেকে,
বুড়ো-বুড়ি সবার মাঝে
শীত বসেছে জেঁকে।

শীতটা থেকে রক্ষে পেতে
আসছে পাখি সব,
শুনতে খুবই ভালো লাগে
পাখির কলরব।

উড়বে পাখি গাইবে পাখি
কেউ করো না মানা,
নীল আকাশে বেড়াক ভেসে
হাজার পাখির ডানা।

কচিকাচার আসর
ইত্তেফাক
প্রকাশকাল
২৭ জানুয়ারি ১৬ইং
বুধবার