ভালবাসার পাখি
ভালোবাসা একটি পাখির নাম,
আমি পাখিটিকে উড়িয়ে দিলাম
সারাটা দিন পার করে,
সে আমার কাছে ফিরে এলো ।
আমি যদি পাখিটিকে
খাঁচায় বন্দী করে রাখতাম,
তাহলে সে সারাদিন খাঁচার মধ্যে
ডানা ঝাপটাতে ঝাপটাতে মারা যেত ।
ভালোবাসা ঠিক এমনই
অতিরিক্ত ভালোবাসায়,
মানুষ পাগল হয়ে যায়
তখন তার মধ্যে সন্ধেহ চলে আসে,
বিশ্বাস করতে পারে না তোমাকে ।
তখনই সে আস্তে আস্তে
তোমার মন থেকে দূরে চলে যায়,
মনের অজান্তেই দূরত্বটা বেড়ে যায়
এই দূরত্ব থেকেই চাহিদার সৃষ্টি হয়
যা তোমার কাছে দুর্বিষহ হয়ে ওঠে ।
তুমি তোমার ভালোবাসার পাখিটিকে
আকাশে উড়িয়ে দাও,
সে তোমার বিশ্বাস ভাংবে না,
তোমার কাছেই ফিরে আসবে
আর শুধু তোমাকেই ভালবাসবে,
ভালোবাসাটা এমনই ।
তাকে মুক্ত করে রাখলে
সে তোমার হয়ে থাকবে,
তাকে তোমার কাছে আগলে রাখতে হবে ,
সে যতই উড়ুক,
তোমার বিশ্বাসের জোরে অন্যায় করবে না ।
সে তোমার কাছ থেকে দূরে যেতে চাইবে না
সে জানে সে শুধু তোমার,
আর অন্য কারো হতে পারবে না কখনো
এটাই তো ভালোবাসার পাখি ॥
মন্তব্য (9)