বাজেট
-প্রশান্ত মন্ডল

এই যে ভাইয়ে, এই যে বোনে
খবর জানেন নাকি?
মুহিত মামা এই বাজেটে
হবেন বুঝি লাকি!!

নাস্তা হতে মেডিটেশন
হবেই দিতে কর
সেই টাকাতে হবে নাকি
তিন-বিমানবন্দর!

নতুন যারা ধূমপানেতে
হাত ছোঁয়াতে চান,
করেন কি ভাই? ভুলেও না
অন্যদিকে যান!

নতুন গাড়ি কিনতে যাবেন?
ভালোই হবে তায়
লাগবে কিছু বেশি টাকা
নতুন পাদুকায়!

এমন করে দরকারি সব-
কিছুর দামই বাড়বে
ভাবার বিষয় মুহিত মামা,
সফল হতে পারবে?

দিবেন দিবেন করে দিলেন
কত করই ফাঁকি!!
এবার থেকে কঠিন নিয়ম
আর কত চালাকি?

দেশকে চলুন দুয়েক কদম
এগিয়ে নিয়ে যাই
মুহিত মামা সঙ্গে আছেন
আমরা শুধু নাই!!!



ছড়াটি www.facebook.com/pm.kobi থেকে সংগৃহীত।