আমি কবি নই, নইবা কোনো সম্পাদক,
আমি হলাম শুধু আমার মনের কথার প্রকাশক!
হয়তো পাবেনা আমার কবিতায় কোন ছন্দ,
হতে পারে কবিতাগুলো লাগবে তোমার মন্দ।
আমি যা লিখি তা সবই সত্যি ঘটনা
হয়তো আছে তার সাথে কিছু কল্পনা!
বসে আমি লিখি যখন খাতায় কলমে,
পুরনো সব স্মৃতি গুলো পরে যায় মনে।
কলম আমার থামিয়ে দেয় লেখা
কারন সে হয়ে পরে বড়ই যে একা!
আমি তখন বলি তাকে,
“বিশ্বাস করিস না তুই আমাকে?”
যেরকম ভাবে আমি হয়েছি অসহায়,
সেরকম তোকে হতে দেবোনা।
থাকিস কেন সর্বদা তুই চিন্তায়?
আমি কেন লিখি তা আমি নিজেই জানি না,
কিন্তু কি করবো লিখতে ইচ্ছে করে, মন মানে না!
তাইতো আমি বলি যে-
আমি কবি নই নইবা কোনো সম্পাদক,
আমি হলাম শুধু আমার মনের কথার প্রকাশক!
Comments (9)