বিশাল ক্লিনিক। ৩জন লোক অপেক্ষা করছে। তাদের স্ত্রীদের লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছে। নার্স এসে ১ম জনকে জানাল- আপনার দুইটা মেয়ে হয়েছে।ভদ্রলোক বলল- আশ্চর্য আমি একটা টু-স্টার হোটেলে চাকরি করি।এরপর নার্স এসে ২য় জনকে বলল আপনার তিনটা মেয়ে হয়েছে।ভদ্রলোক বলল- আশ্চর্য আমি একটা থ্রি-স্টার হোটেলে চাকরি করি।৩য় জন সাথে সাথে কান্না শুরু করে দিল।এ দেখে সবাই জানতে চাইল তিনি কাঁদছেন কেন। ভদ্রলোক বললেন- ভাই আমি একটা ফাইভ-স্টার হোটেলে চাকরি করি।