হয়তো নূতন নয়
হয়তো ছিলো না পুরনোও
থেকে থেকে আরও কিছু দাগ
বড় যত্নে জন্মেছে
আমারই হাতের তালুতে
যা কিছু ধরা ছিলো আঙুলের খাঁচায়
ফিরে ফিরে টেনে গেছি
মখমল থেকে রেশমি অনুভব
হয়তো পুরনো নয়
হয়তো ছিলো না নূতনও।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।