ইচ্ছে  
ইচ্ছে  আমার নৌকা হয়ে নদীর বুকে ভাসব
ইচ্ছে  আমার শাপলা হয়ে পুকুরজুড়ে হাসব।
ইচ্ছে  আমার সারা গায়ে চাঁদের আলো মাখব
ইচ্ছে  আমার  বন্ধু তোমার হাতটি ধরে রাখব ।
ইচ্ছে  আমার মেঘের মত আকাশপথে উড়ব
ইচ্ছে  আমার নদীর মত বন-পাথরে ঘুরব।
ইচ্ছে  আমার ফুলের উপর ভ্রমর হয়ে থাকি
ইচ্ছে  আমার আকাশজুড়ে রামধনুটা  আঁকি।  
ইচ্ছে  আমার বৃষ্টি হব ঝরবো অঝোর ধারায়
রামধনুর ওই সাতটি রঙে ইচ্ছেগুলো হারায়...